| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাংলাদেশ সিরিজের আগেই বড় ধরনের শাস্তি পেল লঙ্কান ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৪ ২৩:০৩:৩১
এবার বাংলাদেশ সিরিজের আগেই বড় ধরনের শাস্তি পেল লঙ্কান ক্রিকেটার

বিপিএলের উন্মাদনা শেষ হলেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। তিন ফরম্যাটের এই সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছেন লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক ও দেশের শীর্ষ তারকা ওয়ানিন্দু হাসরাঙ্গা। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য তার শাস্তি হওয়া উচিত।

আজ (শনিবার) হাসারাঙ্গার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ীম এই শাস্তির জেরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারছেন না লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক। একইদিনে আফগানিস্তানের তারকা রহমানউল্লাহ গুরবাজও পড়েছেন আইসিসির শাস্তির মুখে। হাসারাঙ্গা এবং আম্পায়ারের মধ্যকার এমন উত্তপ্ত ঘটনা ঘটেছিল গত বুধবার।

ডাম্বুলায় আফগানিস্তান ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কোমর উচ্চতার উপরে প্রায় কাঁধের কাছাকাছি ‘বিমার’ ডেলিভারি চোখ এড়িয়ে গিয়েছিল লেগ আম্পায়ার লিন্ডন হ‍্যানিব‍্যালের। শেষ ওভারের তার এমন সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন হাসারাঙ্গা। একপর্যায়ে আম্পায়ারকে তিনি বলেছিলেন, 'আম্পায়ারিং ছেড়ে অন্য কাজ খোঁজা উচিত তার'।

আইসিসি আইনের ২.১৩ এর ধারা অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। মূলত এই ঘটনার কারণেই ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। আগের দুটি ডিমেরিট পয়েন্ট ছিল তার। ২৪ মাসের মধ্যে ৫টি ডিমেরিট পয়েন্ট পূর্ণ হওয়ায় দুই ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হবে তাকে। এর ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না হাসারাঙ্গা।

অবশ্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন লঙ্কান অধিনায়ক। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। একইদিনে শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। আইসিসি আইনের ২.৪ ধারা ভঙ্গ করেছিলেন তিনি। সেই আইন অনুযায়ী, আম্পায়ারের নির্দেশ অমান্য করলে তিনি শাস্তির আওতায় পড়বেন। গুরবাজ সেই ম্যাচে আম্পায়ারের নিষেধের পরে ব্যাটের গ্রিপ বদল করছিলেন। শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে। গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এই শাস্তি পেয়েছেন তিনি। তার নামের পাশে এখন দুটি ডিমেরিট পয়েন্ট রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...