| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হাথুরুর সঙ্গে একান্ত মিটিং শেষ মুখ খুললেন নতুন নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৩ ২৩:০৮:২৩
হাথুরুর সঙ্গে একান্ত মিটিং শেষ মুখ খুললেন নতুন নির্বাচক

মিনহাজুল আবিদীন নান্নুর স্থলাভিষিক্ত হয়ে চলতি মাসেই নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। হাবিবুল বাশার সুমনের অবস্থানও বদলেছে। নতুন সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন হানান সরকার। তবে আজ (শুক্রবার) প্রথমবারের মতো কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দেখা করেছেন লিপুর।

ছুটি কাটিয়ে গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে আসেন কোচ। এরপর আজ সন্ধ্যায় মিরপুর শেরে বাংলায় উপস্থিত ছিলেন সিলেট-খুলনা বিপিএল ম্যাচের সময়। উপস্থিত ছিলেন নতুন প্রধান নির্বাচকও।

ফলে সেখানেই লিপুর সঙ্গে দেখা হয় হাথুরুসিংহের। তবে এই বৈঠকে প্রধান কোচের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে বলে নিশ্চিত করেছেন লিপু নিজেই।

তিনি বলছিলেন, ‘আজ তো প্রথমবার দেখা হলো, অফিশিয়ালি কোনো কথা না। সৌজন্য বলতে পারেন। আগের সময় শ্রীলঙ্কান দলের কারা খেলতো আমাদের ঘরোয়াতে সেটাই কথা হলো। সঙ্গে মোহাম্মদ আশরাফুলও ছিল। আমরা দায়িত্ব নিলে তখন বাকি কথা বলতে পারব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...