| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার লক্ষ্যে তারকা ক্রিকেটার দলে নিলো বরিশাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৩ ২২:৪৭:২২
শিরোপার লক্ষ্যে তারকা ক্রিকেটার দলে নিলো বরিশাল

ফরচুন বরিশালের ক্যাপটেন তামিম ইকবালের ব্যাটের জয় পেয়েছে তারা। সঠিক সময়ে ব্যাট হাতে সঠিন কাজ করলেন তিনি। বিপিএল সিজন ১০ আসরে প্লে অফে পৌঁছানোর চতুর্থ দল হয়েছে তারা।

চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই তিন দলের যোগ্যতা সম্পন্ন হয়। সেখানে একটি দল অপেক্ষা করছিল। অবশেষে তৃতীয়বারের মতো ঢাকা পর্বে পৌঁছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। যেখানে তাদের অপেক্ষায় চট্টগ্রামের প্রতিপক্ষরা।

এই ম্যাচকে সামনে রেখে বরিশাল ভক্তদের সুখবর দিল ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি তথ্য অনুসারে দক্ষিণ আফ্রিকার ধ্বংসাত্মক ক্রিকেটার ডেভিড মিলার যিনি ৩০ টি দলের হয়ে ১৩৮ ম্যাচে ১০ হাজার রান করেছেন, প্লে অফের আগে দলের সাথে যোগ দেবেন তিনি।

যদিও তার দলে যোগ দেওয়ার প্রশ্ন আগেই ঠিক ছিল। তবে তিনি কবে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্তি ছিল। বরিশাল কোয়ালিফায়ারে না গেলে খেলার সুযোগ হতো না।

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। মিলার বরিশালের স্কোয়াডে যোগ দিলে নিঃসন্দেহে তারা আরও শক্তি পাবে।

এদিকে আজকের ম্যাচের আগে ইনজুরির কারণে দলটির দুই তারকা দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ ও ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টন দল ছাড়ায় বরিশাল দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা ৩৪ বছর বয়সী জেমস ফুলারকেও দলে ভেড়ায়।

প্রসঙ্গত, মিলার আইসিসি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৬৬টি ম্যাচ খেলে ১০ হাজার ১৯ রান সংগ্রহ করেছেন। যেখানে ৪৫টি হাফসেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৪টি সেঞ্চুরিও। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১২০ রান। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৬ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ২৬৮ রান। যেখানে ৬ হাফসেঞ্চুরির সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরিও। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১০৬ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...