| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি হচ্ছে!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৩ ২০:২৮:৪২
বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি হচ্ছে!

এক মাস ব্যাপি বিপিএল প্রায় শেষ। গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি রেখে বাছাইপর্বের চারটি দল অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। আজকের কোয়ালিফায়ারে চতুর্থ ও শেষ দল তামিম ইকবালের ফরচুন বরিশাল। এর আগে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং চ্যালেঞ্জার্সের কোয়ালিফায়ারে অংশগ্রহণ নিশ্চিত হয়।

১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আজ বরিশালকে হারাতে পারলে শীর্ষে উঠার সুযোগ থাকত কুমিল্লার। এই পরাজয়ের কারণে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন। ২৬ ফেব্রুয়ারি প্রথম বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেখান থেকে বিজয়ী দল এগিয়ে যাবে ফাইনালে। হেরে গেলেও আরেকটা সুযোগ থাকবে। পরাজিত দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ীর মুখোমুখি হবে।

এদিকে ফরচুন বরিশাল, যারা কুমিল্লাকে ছয় উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ১২ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট। এছাড়া বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটের কারণে চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম। ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেখান থেকে বিজয়ী দল ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। আগামী ১ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলায়। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট সিক্সার্স ও খুলনা টাইগার্স।

প্লে-অফে কে কার মুখোমুখি ও সূচি

২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর রংপুর বনাম কুমিল্লা

২৬ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার বরিশাল বনাম চট্টগ্রাম

২৮ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার এলিমিনেটর জয়ী বনাম ১ম কোয়ালিফায়ার পরাজিত দল

১ মার্চ ফাইনাল ১ম কোয়ালিফায়ার জয়ী বনাম ২য় কোয়ালিফায়ার জয়ী দল

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...