এবার দাম বাড়ল বিপিএল টিকিটের
চলমান বিপিএল প্রতিযোগিতা শেষ হচ্ছে আজ (শুক্রবার)। ঢাকার মিরপুর শের-বাংলা স্টেডিয়ামে প্লে-অফ ম্যাচসহ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজ নতুন নকআউট ম্যাচ ও প্রথম বাছাইপর্বের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।
আগের চেয়ে টিকিটের দাম বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকার বদলে করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ ৮০০ ও ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিটের মূল্য দেড় হাজার টাকা।
সর্বোচ্চ আড়াই হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও, টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) থেকে।
সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও। আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচ ও সন্ধ্যা ৭টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে এখনও প্লে-অফের সূচি জানা যায়নি। আজ রাউন্ড রবিন লিগের শেষ দুটি ম্যাচ শেষে প্লে-অফের সূচি ঘোষণা করা হবে।
টিকিটমূল্য এক নজরে গ্র্যান্ড স্ট্যান্ড - ২৫০০ টাকা ভিআইপি স্ট্যান্ড - ১৫০০ টাকা ক্লাব হাউজ - ৮০০ টাকা নর্থ/সাউথ স্ট্যান্ড - ৫০০ টাকা ইস্টার্ন স্ট্যান্ড - ৩০০ টাকা
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
