তামিমের ঝোড়ো ব্যাটে প্লে অফ থেকে বিদায় নিলো খুলনা
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৭:৩৬:৩২
দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লাকে নাগালের মধ্যে রেখে কাজটা সহজ করে দিয়েছেন তাইজুল-সাইফউদ্দিন। রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তামিম ইকবাল। এই ওপেনারে টাইগার ৪৮ বলে ৩ ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
তামিমের ফিফটিতে ভর করে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এর মধ্য দিয়ে কাগজে-কলমে আশা টিকে থাকা খুলনা টাইগার্সের এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে।
