| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইপিএলের তারকা ক্রিকেটার দলে নিয়ে শক্তি বাড়াল কুমিল্লা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৯:০৯:০১
আইপিএলের তারকা ক্রিকেটার দলে নিয়ে শক্তি বাড়াল কুমিল্লা

এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে তারা। লিটন-রাসেল কে নিয়ে শক্তিশালী কুমিল্লা বাকি ম্যাচগুলোতে দলকে শক্তিশালী করতে চুক্তিবদ্ধ হয়েছেন আফগান ক্রিকেট তারকা।

জানা গেছে, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নূর আহমেদ। এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অংশ না নিলেও ইতিমধ্যেই আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন।

গত আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন নূর। এছাড়া পিএসএল, বিগ ব্যাশ, এসএ২০, এলপিএল এবং দ্য হান্ড্রেড খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান তারকার। ঘরোয়া ক্রিকেটে তার বিস্তৃত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, নূর এখনও খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

আফগানিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে ৭.৯০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ২৭ রান। ইনজুরিমুক্ত থাকতে পারলে তরুণ এই স্পিনারের ক্যারিয়ার যে আরও দীর্ঘায়িত হবে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।

এদিকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি দল শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিভঙ্গ করায় আইএলটি-২০ টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের এ বাঁ হাতি তরুণ স্পিনার। গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইএলটি-২০ কর্তৃপক্ষ এ শাস্তি প্রদান করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...