| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসএলে বড় ধরনের ফিক্সিংয়, অভিযোগের তির বাংলাদেশির দিকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২২ ১১:৫০:২২
পিএসএলে বড় ধরনের ফিক্সিংয়, অভিযোগের তির বাংলাদেশির দিকে

ফিক্সেশনের কালো পায়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাকিস্তানি ক্রিকেট! তাই এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুবই সতর্ক রয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড চলমান পিএসএল (পিএসএল 2024) সংস্কারের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে চিহ্নিত করেছে। যেখানে বাংলাদেশি নাম আছে। ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, ৪ জনের মধ্যে একজন পাকিস্তানি, ২ জন ভারতীয় এবং বাকি একজন বাংলাদেশি।

তাদের কাছ থেকে ক্রিকেটারদের দূরে থাকার নির্দেশ দিয়েছে পিসিবি ও এন্টি করাপশন ইউনিট বা আকসু। সন্দেহের তালিকায় থাকা ৪ জনের একজন পাকিস্তানের আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট কোচ। তারা টাকার বিনিময়ে পিএসএলের কোনো ক্রিকেটারদের পারফরম্যন্সকে প্রভাবিত করতে পারেন অর্থাৎ ফিক্সিংয়ের প্রস্তাব দিতে পারেন, এমন ধারণা আকসুর।

ইতোমধ্যে পিএসএলের প্রত্যেক ক্রিকেটারকে ওই সন্দেহভাজন ৪ ব্যক্তির ছবি দেখিয়েছে পিসিবি। একই সঙ্গে নির্দেশ দিয়েছে তারা যেন এদের থেকে দূরে থাকেন এবং কোনো অনৈতিক প্রস্তাব পেলে অবহিত করেন বোর্ডকে। ২৫ হাজার রুপি মূল্যমানের বেশি কোনো উপহারের প্রস্তাব দেওয়া হলে খেলোয়াড়দের সেই ব্যাপারে রিপোর্ট করারও নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের হোটেলের বাইরে থেকে খাবার অর্ডার করারও অনুমতি দেওয়া হচ্ছে না।

পিএসএলের ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছে সেখানে সাধারণ মানুষের যাওয়া-আসাও রয়েছে। পিসিবি পুরো হোটেল বুক করতে না পারায় যে কেউই প্রবেশ করতে পারছে ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছে সেখানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...