| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্লে-অফ থেকে বিদায় নিয়ে যা বললেন বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২১ ১১:৩১:১৮
প্লে-অফ থেকে বিদায় নিয়ে যা বললেন বিজয়

খুলনা টাইগার্স তাদের বিপিএল উদ্বোধনী ম্যাচে প্রথম চারটি ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করেছে। এরপর থেকে এনামুল হকেত দল পতন হতে থাকে। শেষ ৭ ম্যাচের মধ্যে মাত্র ১টিতেই জয় পেয়েছে তারা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একটি ম্যাচ বাকি থাকায় সেখান থেকে প্লে অফে যাওয়া অসম্ভব। টানা এই ব্যর্থতার কারণে খুলনা টাইগার্স ছিটকে গেছে বিপিএলের চলতি আসরের শেষ চারের লড়াই থেকেও। বিজয়ের কাঠগড়ায় শেষ ৭ ম্যাচের ১টিতে জয়। এছাড়া হতাশাজনক ব্যাটিংকেও দায়ী করছেন খুলনার অধিনায়ক।

গতকাল সংবাদ সম্মেলনে বিজয় বলেন, 'আসলে বড় টুর্নামেন্টে এরকম হয়েই থাকে। কেউ জিতবে কেউ হারবে। ওইটা আমাদের লম্বা একটা সময় চলে গেছে। যেটা দলের জন্য ক্ষতিকর ছিল। যেটা আমরা আশা করিনি। ওইখানে আমাদের হারতে হয়েছে। ম্যাচগুলাতে অবশ্যই ২-১টা ম্যাচ আমাদের পক্ষে রাখা উচিত ছিল। যেটা আমরা রাখতে পারিনি। শেষ ৭ ম্যাচে ১ জয় যদি ধরেন মাঝখানের ব্যাটিংটা আমাদের মজবুত ছিল না। টপ অর্ডারে হয়েছে, হয়নি। কিন্তু আমার কাছে মনে হয় মাঝখানে আরও প্রোপার ব্যাটিং করতে পারলে হয়ত খেলার দৃশ্য অন্যরকম হতে পারত। খুলনার বিপক্ষে চট্টগ্রামের ব্যাটার তানজিদ তামিম করেছেন ১১৬ রান। তরুণ এই ক্রিকেটারের রেকর্ড গড়া সেঞ্চুরিতেই মূলত ম্যাচ থেকে ছিটকে গিয়েছে খুলনা।

প্রতিপক্ষ দলের এমন সেঞ্চুরির প্রশংসা করে বিজয় বলেন, 'টি-টোয়েন্টিতে সচরাচর এমন ইনিংস দেখা যায় না। এবারের বিপিএলে হৃদয়ের একটা দারুণ ইনিংস দেখা গেছে। লিটনের ৮০ রানের ইনিংসটাও দারুণ ছিল। তামিম একটা দারুণ ইনিংস খেললো। অবশ্যই প্রশংসা করার মত। দেশি আমাদের যারা আছে টপ অর্ডার থেকে এমন বড় রান হলে তো আসলে দারুণ লাগে। অবশ্যই ইনিংসটা অনেক অসাধারণ ছিল।

প্লে অফ খেলতে না পারা নিয়ে বিজয় বলেন, 'আসলে ম্যাচ বাই ম্যাচ টি-টোয়েন্টি চিন্তা করতে হয়। অবশ্যই এটা হারার কথা না। আমরা যদি সেখানে ২ পয়েন্ট এগিয়ে থাকতে পারতাম তাহলে অন্য কিছু ঘটতে পারত। আমরা টানা ম্যাচ জিতছিলাম। মোমেন্টাম শিফট হয় এভাবে। পরেও আমরা ভালো এক্সিকিউশন করতে পারিনি যেটা করা উচিত ছিল। ওভারল আমাদের ভালো ফলাফল হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...