| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রাসেলের কাছে হেরে গেল রংপুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২১ ১০:৪০:৩৮
রাসেলের কাছে হেরে গেল রংপুর

জয়ের জন্য শেষ ২৪ বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ছিল ৩৩ রান। হাসান মাহমুদের বলে ১৭ তম ওভারে তিনটি চার ও দুটি ছক্কায় ২৫ রান করে সমীকরণ সহজ করেন আন্দ্রে রাসেল। পরের ওভারে ক্যারিবীয় শক্তিধর ব্যাটসম্যান শেখ মাহদিকে ছক্কা মেরে ১৫ বল হাতে রেখে জয় এনে দেন। ৬ উইকেটে জিতে শীর্ষ দুইয়ে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে কুমিল্লা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে রংপুর। নিশাম দলীয় অপরাজিত ৬৯ রান করেন। জবাবে ১৭ ওভার ও ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয় পায় কুমিল্লা।

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে কুমিল্লা। ১১ বলে ১৫ রান করে সুনীল নারিন সাগরের বলে ফিরে গেলে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তবে তাওহীদ হৃদয় তিনে নামতে ব্যর্থ হন। ইনফর্ম এই টপ অর্ডার ব্যাটার সিলভার ডাক খেয়েছেন।

৩৬ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন দাস ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৪৩ রান করে লিটন ফিরলে ভাঙে ৬৫ রানের জুটি। আর অঙ্কনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩৯ রান। আর শেষদিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। তার ব্যাট থেকে এসেছে ১২ বলে অপরাজিত ৪৩ রান।

এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থ রংপুরের দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন কিং। তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৪ রান। আরেক ওপেনার রনি করেছেন ৮ বলে ১৪ রান। তিনে নেমে সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেছিলেন। তবে এই অভিজ্ঞ অলরাউন্ডার ২৪ রানের বেশি করতে পারেননি।

এদিকে দ্রুত সাজঘরে ফেরেন নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান। ফলে ৬৮ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারায় রংপুর। এরপর দলের হাল ধরেন জিমি নিশাম। এই কিউই এক প্রান্ত আগলে রেখে লড়াই করলেও আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দল।

নিশামকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। তারপরও নিজের ফিফটি তুলে নেন এই কিউই। তার অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে কোনো রকমে দেড়শ ছুঁয়েছে সোহানের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...