| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যায় শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১৫:৩১:২৩
সন্ধ্যায় শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

দুবাইতে শুরু হয়েছে বিচ সকার বিশ্বকাপের দ্বাদশ আসর। ৬টি মহাদেশের ১৬টি দেশ অংশগ্রহণ করে। ব্রাজিলিয়ান বিচ সকার দল এই টুর্নামেন্টের সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন। দ্বিতীয় শীর্ষ তিন শিরোপা রয়েছে রাশিয়ার। পর্তুগাল দুইবার এবং ফ্রান্স একবার জিতেছে। এবারের আসরে লাতিন আমেরিকা থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। আর্জেন্টিনা খেলছে বি গ্রুপে।

যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জয়ের ধারায় ফেরার লক্ষ্যে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে মাঠে নামবে এই দুই দল। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসে। এর আগে, নিজেদের সর্বশেষ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এশিয়ার দেশ ইরানের কাছে ৩-৬ গোলে হেরেছিল তারা।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলে ইরান। ১৯টি অন টার্গেট শট নিয়ে ছয় গোলের দেখা পায় তারা। অন্যদিকে, মাত্র তিন গোল করা আর্জেন্টিনা কেবল ১০টি অন টার্গেট শট নিতে সক্ষম হয়। টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে।

শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...