| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিপিএল মাতাতে আসলেন মিলার, খেলবেন যে দলের হয়ে!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১০:১২:১১
বিপিএল মাতাতে আসলেন মিলার, খেলবেন যে দলের হয়ে!

চলতি বিপিএলে বড় তারকাদের নিয়ে দল সাজিয়েছে বরিশাল। মিজানুর রহমানের দলে বেশিরভাগই জাতীয় দলের বড় তারকাদের সাথে স্থানীয় ক্রিকেটাররা রয়েছে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সৌম্য সরকার ও মেহেদি হাসান মেরাজ।

বিদেশীদের থেকেও পিছিয়ে নেই তারা। প্রথমে আসেন দুনিথ ওয়েল্লাগে এবং শোয়েব মালিকের মতো তারকারা। আহমেদ শেহজাদ, আবিদ মাকয়, কেশব মহারাজ বা কাইল মায়ার্সের মতো বড় নাম রয়েছে। তবে অন্য দারুণ খবর অপেক্ষা করছে বরিশাল ভক্তদের জন্য।

চলমান বিপিএলে খেলতে আসছেন ডেভিড মিলার। চলতি সপ্তাহেই বরিশাল শিবিরে যোগ দেবেন এই প্রোটিয়া ব্যাটার। তবে ফরচুন বরিশাল অনেক আগেই মিলারের যোগদানের ঘোষণা দেয়। তিনি কবে দলে যোগ দেবেন তা এখন জানা গেছে। আগামী ২১ ফেব্রুয়ারি তিনি ঢাকায় পা রাখবেন বলে জানা গেছে। এরপর বরিশালের পরবর্তী প্লে অফ ম্যাচ খেলবেন তিনি।

এর আগেও বিদেশি তারকা দলে সমানভাবে ভিড়িয়েছে বরিশাল। আহমেদ শেহজাদ, কেশব মহারাজরা তাদের প্রধান অস্ত্র। প্রথম ম্যাচে এসে বাজিমাত করেছেন কাইল মায়ার্সও। তবে নতুন করে ডেভিড মিলারের জন্য অপেক্ষা করছিল দলটি। প্রোটিয়া তারকা বরিশালের শিরোপা স্বপ্নে হতে পারেন তুরুপের তাস।

১০ ম্যাচ শেষ করা বরিশালের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে বিপিএলের প্লে-অফ। তামিম ইকবালের দলের সমীকরণ সহজ। তবে তাদের প্রতিপক্ষ কিছুটা কঠিন। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে।

দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। ১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। আজ (সোমবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...