| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে যা বললেন মিথুন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৭ ২৩:৫১:১৩
টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে যা বললেন মিথুন!

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পারফরম্যান্স খুবই হতাশাজনক। গতবারের দলের সাথে এবার সম্পূর্ণ আলাদা। টুর্নামেন্টে ১০ টি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে সিলেট। গত শনিবার ফরচুন বরিশালের কাছে হেরেছে তারা। এই হেরে প্লে অফের রেস থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।

১০ ম্যাচে সিলেটের পয়েন্ট ৬। পরের দুই ম্যাচ জিতলে ১০ পয়েন্ট পাবেন। খুলনা টাইগার্স ও চিটাগং চ্যালেঞ্জার্স ১০ পয়েন্টে টাই। চলতি মাসের ২০ তারিখ আবার মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলে সিলেটের নাগালের বাইরে চলে যাবে তারা। এবারের বিপিএল থেকে সিলেটের বিদায় নিশ্চিত।

বরিশালের কাছে হারের পর অধিনায়ক মিঠুনের কণ্ঠে ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা ভরা, "পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা বিভিন্ন পারমুটেশনও চেষ্টা করেছি। তবে ক্ষমতায় ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সমস্যায় পড়েছি। প্রথম ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই খেলব।"

মিঠুন অবশ্য টুর্নামেন্টজুড়ে ব্যর্থতার দায়ভার ব্যাটারদের দিলেন, 'টি-টোয়েন্টিতে সবাই চায় পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাতে। সেই জায়গাতেই আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। আমাদের নেতিবাচক ফলাফল হয়েছে এর পুরো দায়ভার আমাদের ব্যাটারদের নিতে হবে। বোলাররা পুরো টুর্নামেন্টে কিন্তু খারাপ করেনি। আমাদের পুরো ব্যর্থতার দায়ভার ব্যাটারদের।'

বরিশালের দেওয়া ১৮৪ রান করতে কোনো আক্রমণাত্বক প্লান ছিল না মিঠুনদের, 'আমাদের কোনো পরিকল্পনা ছিল না অতি আক্রমণাত্মক খেলতে হবে। চট্টগ্রাম ছাড়া বাকি যে উইকেটগুলো ছিল খুব বেশি ব্যাটিং বান্ধব ছিল না। আমরা চেয়েছি যত কম উইকেট হারানো যায়। ৬ ওভারে যদি ৩৫-৪০ রানও হয় তাহলেও আমাদের কোনো সমস্যা ছিল না। এটা ব্যাটারদের দায়িত্ব কীভাবে নিজেকে ম্যানেজ করবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...