| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

যত টাকায় বিক্রি হলো জাতীয় দলের স্পন্সরশিপ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১২:০৫:২৮
যত টাকায় বিক্রি হলো জাতীয় দলের স্পন্সরশিপ!

২০১৫ সালে বিসিবির স্পন্সর সাহারা ছেড়ে রবি নিউ ডিকেডে যোগ দেন। বিসিবি এই টেলিকম কোম্পানির সাথে ৫২ কোটি টাকা মূল্যের পরিষেবার জন্য দুই বছরের জন্য চুক্তি করেছে। তারপর ২০১৭ সালে দ্বিতীয় পর্বে, রবি বিসিবির সাথে দুই বছরের জন্য ৬৪ কোটি টাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন। এবার তৃতীয় রাউন্ডে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দিলেন রবি।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চলতি মাস থেকেই চুক্তি কার্যকর হবে। যার মেয়াদ থাকবে আগামী ২০২৭ সালের জুলাই পর্যন্ত। এই সময়ে চুক্তি অনুসারে রবি ৫০ কোটি টাকা প্রদান করবে বিসিবিকে। যা আগের চুক্তির অর্থ থেকে ১৪ কোটি টাকা কমেছে।

কী কারণে টাকার অঙ্ক কমেছে, এই প্রশ্নটির উত্তর অবশ্য দিয়েছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, 'সবকিছু তো আসলে তুলনা করা যায় না (অন্য দেশের সঙ্গে)। আমাদের মনে হয়েছে, এটি ভালো চুক্তি। বর্তমান প্রেক্ষাপট ও অন্যান্য বিষয় মিলিয়ে আকর্ষণীয় মনে হয়েছে। অন্যান্য পৃষ্ঠপোষকদের সঙ্গেও কথা হয়েছে। তারপর আমাদের মনে হয়েছে, রবির সঙ্গে এই চুক্তিটা আমরা করতে পারি।

নিজামউদ্দিন আরো বলেন, 'রবি আবারও আমাদের সঙ্গে আসায় তাদের ধন্যবাদ ও স্বাগত জানাই। যে বিষয়টা (ক্রিকেটারদের ব্যক্তিগত চুক্তি) বলেছেন, সেগুলো অবশ্যই আমাদের ভাবনায় ছিল। এসব বিবেচনায় রেখেই আমরা নতুন চুক্তিতে যাচ্ছি। আশা করি, এটি নিয়ে কোনো সমস্যা হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...