| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের দুই তারকা ক্রিকেটারের বাড়িতে চুরি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১১:৩৪:০৬
ভারতের দুই তারকা ক্রিকেটারের বাড়িতে চুরি!

কিংবদন্তি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাড়িতে সাড়ে তিন মাস আগে চুরি হয়েছিল। সম্প্রতি যুবরাজের পরিবার থানায় অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম জানায়, গত বছরের অক্টোবরে চুরির ঘটনা ঘটে।

পঞ্চকুলার এমডিসি সেক্টর 4-এ যুবরাজ সিংয়ের বাসা থেকে ৭৫ হাজার নগদ টাকা এবং বেশ কয়েকটি গয়না চুরি হয়েছে। ওই সময় নাকি বাড়িতে ছিলেন না যুবরাজের মা শবনম সিং। গতবছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তিনি তাদের গুরগাঁওয়ের বাড়িতে ছিলেন।

পাঁচকুলাতে ফিরেই তিনি বুঝতে পারেন, তার নগদ ও গয়না খোয়া গেছে। পর্দায় সৌরভ গাঙ্গুলী ভূমিকায় কে? নাম জানা গেল অভিযোগে বলা হয়, যুবরাজের মায়ের সন্দেহের তীর দুই প্রাক্তন গৃহকর্মী ললিতা দেবী ও সিলদার পালের উপর। কেননা ওই সময় দীপাবলিতে ওই দুই গৃহকর্মী হঠাৎ চাকরি ছেড়ে চলে গিয়েছিল। এতদিন শবনম নিজে বিষয়টি তদন্ত করার চেষ্টা করেন কিন্তু কোনো কিনারা পাননি।

পরে বাধ্য হয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করলেন। এদিকে এমডিসি পুলিস স্টেশন এ ঘটনার তদন্তে নেমেছে। পুলিসের দাবি সব মিলিয়ে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকার জিনিস চুরি হয়েছে। সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও চুরি! কয়েক দিন আগে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে।

তার বেহালার বাড়ি থেকে লাখ টাকার বেশি মূল্যের স্মার্টফোন চুরি হয়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, আমি ফোনটি খুঁজে পাইনি। মনে হয় এটি বাড়ি থেকেই চুরি হয়েছে। ফোনটি হারিয়ে আমি খুব উদ্বিগ্ন। কারণ এতে একাধিক যোগাযোগ নম্বর আছে।

আমার ব্যক্তিগত ও অ্যাকাউন্টের তথ্যও আছে। আমার ফোনটি খুঁজে বের করতে উপযুক্ত পদক্ষেপ নিতে আবেদন করছি। জানা গেছে, সৌরভের ফোনটির দাম ১ লাখ ৬০ হাজার টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...