| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলেও এই দল!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১০:৩৭:৫২
প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলেও এই দল!

গতকাল রাতে চিটাগং চ্যালেঞ্জার্সকে হারিয়ে টানা সপ্তম জয় পেল রংপুর রাইডার্স, নুরুল হাসান সোহানের দল ১০ ম্যাচে ৮ জয় এবং ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে তাদের এখনো দুটি ম্যাচ বাকি। মৌসুমের শুরুটা ভালো হয়নি রংপুরের। ফরচুন বরিশালের কাছে হেরে মৌসুম শুরু করেছে তারা। যদিও পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে রংপুর। কিন্তু সে ধারা ধরে রাখতে পারেনি। নিজেদের তৃতীয় ম্যাচে খুলনার কাছে হেরেছে তারা।

প্রথম তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র দুই। এরপর থেকেই যেন ভাগ্যের চাকা ঘুরে যায় রংপুরের। পরের ৭ ম্যাচের সবকটিতে টানা জয় পেয়েছে রংপুর। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলেও নেতৃত্ব দিচ্ছে সোহানের দল। রংপুর তাদের বাকি দুই ম্যাচের দুইটাই হারলেও সেরা দুইয়ে থেকেই পরের রাউন্ডে যাবে। এদিকে রংপুরের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে বড় অবদান সাকিব আল হাসানের।

এই অভিজ্ঞ অলরাউন্ডার আসরের শুরুর দিকে চোখের সমস্যায় ভুগছিলেন। তাতে বোলিংয়ে সমস্যা না হলেও ব্যাটিংয়ে সুর খোঁজে পাচ্ছিলেন না। অবশেষে ব্যাট হাতেও ফর্মে ফেরেন সাকিব। ঠিক যেমন ঘুরে দাঁড়িয়ে বাজিমাত করেছে তার দল রংপুর। সাকিব এখন আসর সেরার দৌড়েও অনেকটা এগিয়ে গেছেন।

আসরে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৭১ স্ট্রাইকরেটে। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট। সেরা উইকেট শিকারীদের তালিকায় আছেন তিন নম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...