| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের রানে ফেরা নিয়ে মুখ খুললেন রংপুরের কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১০:০৫:৪৭
সাকিবের রানে ফেরা নিয়ে মুখ খুললেন রংপুরের কোচ

চলমান বিপিএলের প্রথম ৫ ম্যাচে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে আছেন সাকিব আল হাসান। কিন্তু সময়ের সাথে সাথে, এই অভিজ্ঞ মিশ্রণটি খোলস থেকে বেরিয়ে আসে। রংপুর রাইডার্সের হয়ে শেষ তিন ম্যাচে ব্যাট হাতে ফেরার বার্তা দিয়েছেন তিনি। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, সাকিবের ফিরে আসাটায় যেন তার কাছে স্বাভাবিক। তিনি বলেন, ‘(সাকিবের) পারফরম্যান্স তো আপনারা সবাই দেখছেন। আলাদা করে কিছু বলার নেই। সংগ্রাম করার সময় আমরা সবাই মিলে সাহায্য করেছি। দল মালিকরাও ব্যাক করেছে।

সাথে যারা কোচিং স্টাফ প্লেয়ার ছিল সবাই ছিল। চোখের সঙ্গে ফিটনেসেরও সমস্যা ছিল সাকিবের, 'শুধু যে চোখের সমস্যা ছিল তা না ফিটনেস লেভেলেও আপ টু দ্য মার্ক ছিল না। এটার জন্য আসলে সময় দরকার ছিল। আমরা সেই সময়টা বের করার চেষ্টা করেছি। সে যেন আসলে ওই সময়টা মেন্টালি ডাউন না হয়ে যায়। আমরা তা দেখার চেষ্টা করেছি। আমরা জানি সাকিব যদি ফিট হয়ে যায় তাহলে পারফরম্যান্সের যে পুরনো ঝলকটা আছে সেটা সে দেখাতে পারবে।

আরেক অলারাউন্ডার শেখ মেহেদীকে নিয়ে সোহেল বলেন, ‘তাকে যখন সেখানে নামানো হচ্ছে তার সেই রোল আছে এবং সেটা সে বেশ ভালোভাবে পালন করছে। মেহেদী তো আমি বলব না যে শুধু বোলার। ব্যাটিংয়েও তার পারফরম্যান্সটা ভালো। দলে এখন জায়গা আছে তাকে উপরে খেলানোর। সে সেখানে মানিয়ে নিয়ে তার পারফরম্যান্স দেখাচ্ছে। এটা অবশ্যই দলের জন্য ভালো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...