| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আশারাফুলের যে যাদুতে আরো ভালো ব্যাট করবেন সাকিব!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৯:৪৬:২৩
আশারাফুলের যে যাদুতে আরো ভালো ব্যাট করবেন সাকিব!

ঢাকা-খুলনা ম্যাচ শেষ। সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে স্থানীয় দল চিটাগং চ্যালেঞ্জার্স ও টেবিল টপার রংপুর রাইডার্স।

দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হতে এক ঘণ্টারও বেশি সময় বাকি। এরপর চট্টগ্রাম ও রংপুরের ক্রিকেটাররা কিছুক্ষণ অনুশীলন করেন। রংপুরের জনপ্রিয় তারকা সাকিব আল হাসান মিডল উইকেটে (উইকেটের যে পাশে খেলতে হবে) ব্যাটিং অনুশীলন করতে গ্লাভস পরেন।

বোলিং কোচ মোহাম্মদ রফিক অন্য কয়েকজন খেলোয়াড়ের সাথে বল করছিলেন আর সাকিব সেই বলগুলো ব্যাট করার চেষ্টা করছিলেন। এ সময় রংপুর অনুশীলনে হাজির হন টি-স্পোর্টস টেলিভিশন কোম্পানির ধারাভাষ্যকার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুলকে দেখে ব্যাট হাতে নিয়েই এগিয়ে আসেন সাকিব। দেখা গেলো বেশ কিছুক্ষণ আশরাফুলের সঙ্গে কথা বলেন রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। দূর থেকে দেখে, সাকিবের ব্যাটিং করার ভঙ্গি দেখে যতটুকু বোঝা গেছে, তাতে নিশ্চিত মনে হলো- আশরাফুলের কাছ থেকে ব্যাটিং পরামর্শই নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেটে নিঃসন্দেহে অসাধারণ এক ক্রিকেট প্রতিভা ছিলেন মোহাম্মদ আশরাফুল। তার ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেট দলের যত সাফল্য প্রায় সবগুলোতেই অবদান ছিল তার। বহিঃর্বিশ্বে বাংলাদেশকে সবার আগে পরিচিত করিয়েছেন টেস্টে সর্বকনিষ্ট এই সেঞ্চুরিয়ান। এখন ধারাভাষ্যেও অসাধারণ ক্রিকেট বিশ্লেষণ করে থাকেন আশরাফুল। তার কাছ থেকে ব্যাটিং নিয়ে পরামর্শ নিলে সাকিব আল হাসান নিজেই উপকৃত হবেন, নিশ্চিত।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ জিতলেই শেষ চার প্রায় নিশ্চিত হয়ে যাবে রংপুরের। চট্টগ্রাম জিতলে শেষ চারের লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...