বুড়ো অশ্বিন ক্রিকেটের নতুন রাজা!
মাইলফলকটা হয়ে যেতে পারত আগের ম্যাচেই। তবে রবিচন্দ্রন অশ্বিন ছিলেন ১ উইকেটের অপেক্ষায়। রাজকোটে আজ ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম উইকেটটি নিয়ে টেস্ট ক্রিকেটের ৫০০ উইকেটের ক্লাবে ঢুকে গেলেন ভারতের অফ স্পিনার।

জ্যাক ক্রলিকে আউট করে ৫০০তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে থেমেছেন ক্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে ৫০০ উইকেট পেলেন অশ্বিন। সব মিলিয়ে ৫০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি টেস্ট ইতিহাসের নবম বোলার।
ম্যাচের হিসাবে ৫০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে অশ্বিন দ্বিতীয় দ্রুততম। তাঁর লাগল ৯৮ ম্যাচ। শীর্ষে থাকা শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ৫০০তম উইকেট পেয়েছিলেন ৮৭ ম্যাচে।
৫০০ উইকেটে দ্রুততম (ম্যাচ)

সময়ের হিসাবে অশ্বিন তৃতীয় দ্রুততম। এ ক্ষেত্রে তাঁর ওপরে আছেন মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।
৫০০ উইকেটে দ্রুততম (সময়)

ক্যারিয়ারে অশ্বিন সবচেয়ে বেশি ১১৪টি উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্রলির উইকেটটি ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ৯৮তম। দেশের মাটিতে অশ্বিন নিয়েছেন ৩৪৭টি উইকেট।
কার বিপক্ষে কত উইকেট

আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
