| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের তারকা ক্রিকেটারকে বড় ধরনের শাস্তি দিলো পিসিবি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১০:৩০:৪৮
পাকিস্তানের তারকা ক্রিকেটারকে বড় ধরনের শাস্তি দিলো পিসিবি!

পাকিস্তানি ক্রিকেট তারকা হারিস রউফকে ২০২৩ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না চাওয়ার জন্য কঠোর শাস্তি পেতে হয়েছে । এই কারণে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাকে পিসিবির চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। এছাড়াও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে এই বছরের জুন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও আগামী জুন পর্যন্ত জাতীয় দলের হয়ে সব ধরনের সিরিজ খেলতে বাধ্য করেছে পিসিবি। এবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলেই জুনে বিশ্বকাপ খেলবেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরের ঘটনার জন্য তাকে ৩০ জানুয়ারী ২০২৩ সালে তলব করা হয়েছিল। সেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু চোট না থাকা সত্ত্বেও এবং কোনো কাজ বা চাপের কারণ না থাকা সত্ত্বেও কেন টেস্ট সিরিজে খেলতে চাননি সে বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন তিনি।

রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার বিষয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, পাকিস্তানের হয়ে খেলাটা প্রত্যেক খেলোয়াড়ের প্রথম অগ্রাধিকার ও চূড়ান্ত সম্মানের বিষয় হওয়া উচিত। কিন্তু বৈধ কোনো কারণ ছাড়া পাকিস্তানের হয়ে টেস্টে সিরিজে খেলতে না চাওয়াটা কেন্দ্রীয় চুক্তির লঙ্ঘন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...