চোখে না দেখেও বোলিং করতে পারেন সাকিব!
চোখের সমস্যার কারণে মাঠে স্বাভাবিক ছন্দে ফিরতে হিমশিম খেতে হয়েছে সাকিব আল হাসানকে। রংপুর রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচে ব্যাট না করলেও পরের কয়েকটি ম্যাচে তাকে ব্যাট হাতে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল। তবে চোখের সমস্যা নিয়েও বল করতে সমস্যায় পড়তে হয়নি টাইগার অলরাউন্ডারকে। বিষয়টি তুলে ধরছেন সাকিবের বিদেশি সহকর্মী রংপুরের জেমস নিশাম।
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। এ সময় সাকিবের চোখের সমস্যার কথা উঠলে তিনি বলেন, আসলে (চোখের সমস্যা) তাকে সাহায্য করতে পারে (হেসে)। এক চোখ দিয়ে খেলা তার কাজ সহজ করে দিয়েছে। তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার। আমি জানি না তার চোখে কি সমস্যা। সে যা করে তাতে ভালো হচ্ছে। এক চোখ সাকিবকে সাহায্য করে কিনা জানতে চাইলে নিশাম বলেন, “হয়তো (হেসে)। তিনি না দেখলেও বলের জন্য পৌঁছাবেন।
সাকিব সম্পর্কে নিশাম বলেন, সে আমাদের জন্য দারুণ কাজ করছে। তিনি সেরা ব্যাটসম্যানদের একজন এবং সেরা বোলারদের একজন। এটা দলের জন্য একটা প্লাস। গত কয়েক ম্যাচে সে ভালো করেছে। আশা করি ফাইনাল পর্যন্ত তিনি এটা চালিয়ে যেতে পারবেন।
উল্লেখ্য, বিপিএলের দশম আসরের প্রথম রাউন্ড প্রায় শেষ পর্যায়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবার শীর্ষে আছে সাকিবদের দল রংপুর। ৯ ম্যাচে সাত জয় নিয়ে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের শেষ ৬ ম্যাচেই টানা জয় পেয়েছে রংপুর। যেখানে শেষ তিনটিতে সাকিব অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে যথাক্রমে ৩৪ (২০ বল), ২৭ (১৬ বল) ও ৬৯ রান (৩১ বল) করেছেন তিনি। এছাড়া বল হাতে চলতি বিপিএলের ৮ ম্যাচে সাকিব ১৩ উইকেট শিকার করেছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
