| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ ৫ বছর পর নিজের সিংহাসন হারালেন সাকিব!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:৩৪:০৪
দীর্ঘ ৫ বছর পর নিজের সিংহাসন হারালেন সাকিব!

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করেছিলেন সাকিব। শেষ পর্যন্ত তার সিংহাসন হারাতে হয়েছে। শীর্ষস্থান দখল করেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রায় পাঁচ বছর ধরে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ধরে রেখেছেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নবী ব্যাট চালান এবং ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস দেন। এরপর বল হাতে তুলে নেন উইকেট। আফগান খেলোয়াড়ের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ৩১৪ পয়েন্ট। সাকিবের স্কোর কমে দাঁড়ায় ৩১০। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।

মূলত ইনজুরি, চোখের সমস্যা এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিতি সাকিবকে বাধাগ্রস্ত করেছে। গত বছর ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি দলকে জয়ের পথে নিয়ে গেলেও আঙুলের চোটের কারণে বাদ পড়েছিলেন। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি টাইগার অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ পর্যন্ত খেলতে পারবেন না তিনি।

ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। ২১৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন ভারতেরই রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে আছেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...