মাহমুদউল্লাহ ফেরার পিছনে কলকাঠি ছিলো নান্নুর!
শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব আল হাসান। তবে আছেন আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করার পর থেকেই এই দুই ক্রিকেটার থাকবেন কি থাকবেন না তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বিপিএল তারকা আলিস আল ইসলাম।
সাকিবের অনুপস্থিতি প্রত্যাশিত ছিল। চোখের সমস্যার কারণে বিপিএলে খেলা সাকিবকে এই দুই সিরিজে পাওয়া যাবে না। ২০২২ এশিয়া কাপের পর, মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে টি-টোয়েন্টি দলে ফিরেছেন।
মাহমুদউল্লাহর কামব্যাকের কারণ এবারের বিপিএলে তার পারফরম্যান্স। ফরচুন বরিশালের হয়ে আট ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি সহ ১৮৪ রান করা মাহমুদউল্লাহ তার দলে ফেরার মূল কারণ। মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “রিয়াদ ভালো খেলছে।
আলিস আল ইসলামও বিপিএল দারুণ বল করছেন বহুমুখী বোলিং এর জন টাকে দলে নেওয়া হয়েছে। ৬ ম্যাচে ৮ উইকেট নিয়ে নির্বাচকদের আকৃষ্ট করেছেন তিনি। নান্নু বলেন আমরা আলিসকে নিয়েছি, সে কিছুটা স্ট্যান্ডআউট বোলার, সে কারণেই। আমরা তাকে কিছুটা টিম ম্যানেজমেন্টের অধীনে রাখতে চাই। ফিটনেস দেখার জন্য।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন এনামুল হক। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ফিরেছেন টি-টোয়েন্টি দলে। দুজনই বিপিএল পারফরম্যান্স দিয়ে দলে ফিরেছেন। ২৬৬ রান করা নাঈম এখন পর্যন্ত এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের ব্যাট থেকে এসেছে ২২৮ রান। মিনহাজুল দুজনকে নিয়ে বলেছেন, ‘বিজয় ও নাঈম দুজনই বিপিএলে ভালো করছে। নাঈমের তো টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা আছে। সে জন্যই তাকে নেওয়া।’
বাঁহাতি স্পিনারদের মধ্যে বিপিএলে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন তানভীর ইসলাম (৮ ম্যাচে ১১ উইকেট)। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সর্বশেষ সফরে তানভীর ও রাকিবুল হাসান দলে ছিলেন। শ্রীলঙ্কা সিরিজে দুই সংস্করণের দলে দুজনের একজনেরও সুযোগ হয়নি।
তবে দুই সংস্করণেই ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। বিপিএলে ৪ ম্যাচ খেলা তাইজুলের শিকার ৫ উইকেট। তাইজুলের ব্যাপারে মিনহাজুলের ব্যাখ্যা, ‘তাইজুলের বোলিং দেখে মনে হচ্ছে যে সে ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করছে। অভিজ্ঞতাও আছে। তাকে নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টও খুব আশাবাদী।’
নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়াদের মধ্যে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। দুজনকেই সাম্প্রতিক ফর্মের বিচারে বাদ দেওয়া হয়েছে বলে জানান মিনহাজুল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
