| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাজার সমালোচনা জবাব দিলেন সাকিব!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৩ ২১:৩৫:৩০
হাজার সমালোচনা জবাব দিলেন সাকিব!

তার চোখে সমস্যা রয়েছে যে কারণে তিনি বিপিএলে প্রথম ম্যাচে থেকে রান করতে পারেননি। কিছু ম্যাচে ব্যাট করতে পারিনি। ব্যাট হাতে তার অবস্থান সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় বিষয় হয়ে উঠেছে এবং সাকিবের পারফরম্যান্স নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে।

সাকিব বলেন, তার চোখের সমস্যা সারতে কিছুটা সময় লাগবে তবে তার ব্যাটিং ধীরে ধীরে উন্নতি হবে। গত দুই ম্যাচে তার ৩৪ ইনিংস এবং ২৭ রানের মাধ্যমে এটি দেখা গেছে। আর আজ চট্টগ্রামে সব সন্দেহ উড়িয়ে দিলেন সাকিব।

দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিবের রংপুর রাইডার্স ৫ উইকেটে ২১৯ রান করেছে। সাকিব তাঁর ব্যাট থেকে ৩১ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৬৯ রান করেন।।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ রানবন্যা দেখেছে দর্শকরা। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচেও বড় রান হতে যাচ্ছে তা অনুমিত ছিল। তা-ই হলো। ফ্লাডলাইটের আলোতে শুরু হওয়া ম্যাচের সকল আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন সাকিব। খুলনার বোলারদের বেধড়ক পিটিয়ে এবারের আসরের দ্রুততম ফিফটিও (২০ বলে) তুলে নিয়েছেন সাকিব।

শুধু সাকিবের কথা বললে অবশ্য শেখ মেহেদির প্রতি অবিচারই করা হবে। আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম তিন ওভারে ২ উইকেট হারানো রাইডার্সকে পথ দেখায় সাকিব ও শেখ মেহেদির জুটি। তৃতীয় উইকেটে ৪৮ বলে ১০৯ রানের বিধ্বংসী জুটি গড়েন সাকিব-মেহেদি।

সাকিবের ঝড়ের কথা তো শুনলেনই, শেখ মেহেদিও বেশি পিছিয়ে ছিলেন না। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬ চার ৪ ছক্কায় তুলেছেন ৬০ রান। শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসে রংপুর ২২০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে খুলনার সামনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...