| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ট্রিপল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৫:০০:০৯
ট্রিপল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ!

বয়সভিত্তিক ক্রিকেটে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৮৩ বলে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই ওপেনার।

রাজশাহীর শহীদ আহমেদ কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রো তাদের সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে অল আউট হয়। সর্বোচ্চ ৪ উইকেট নেন বিকেএসপি অধিনায়ক তাফসির আরাফাত। এছাড়া তিনটি উইকেট নেন ফারহান শেহরিয়ার।

রিফাতের ট্রিপল সেঞ্চুরিতে বিকেএসপির প্রথম ইনিংস ৫৪৯ রানে থামে। বয়সের পর্যায়ে শীর্ষ ক্রিকেটার হিসেবে ৬৫০ মিনিট ব্যাট করার পর ৩২০ রানে অপরাজিত থাকেন রিফাত। তার ইনিংসে ছিল ২৯ টি চার ও ৪ টি ছক্কা। রিফাতের ব্যাটের সুবাদে প্রথম ইনিংস শেষে বিকেএসপি ৪০৬ রানের বিশাল লিড নেয়।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রো কোনো উইকেট না হারিয়ে ৮১ রান করেছে। তারা এখনো পিছিয়ে আছে ৩২৪ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...