মাহমুদুল্লাহর বিধ্বংস ইনিংসের পর মুখ খুললো বিসিবি নির্বাচক!
চলমান বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়স ও ফিটনেসের কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়লেও এবারের বিপিএলে দারুন ফর্মে আছেন তিনি। এদিকে গতকাল ব্যাট হাতে নজর কেড়েছেন সৌম্য সরকারও। একসময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ সৌম্য নিউজিল্যান্ড সিরিজের পর থেকে নিয়মিত রান করে চলেছেন।
গতকাল (শনিবার) বিপিএলে আবারও দেখা গেল তার ব্যাটিং উত্তাপ। ঢাকার বিপক্ষে ব্যাট হাতে সৌম্য ৭৫ ও মাহমুদউল্লাহ ৭৩ রান করেন। দুর্দান্ত এই ইনিংসের পর এই দুই ক্রিকেটারের প্রশংসা করেছেন বিসিবি নির্বাচক আবদুল রাজ্জাক।
তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাজ্জাক লিখেছেন: “এটা দেখে ভালো লাগছে যে স্থানীয় ক্রিকেটাররা গুরুত্বপূর্ন সময়ে ভাল ব্যাটিং করতে শুরু করেছে। দারুণ ব্যাটিং করেছেন রিয়াদ ও সৌম্য।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ খেলবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে সৌম্য থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবি পরিচালক আকরাম খানও। তিনি বলেন, তার প্রমাণ করার কিছু নেই।
আকরাম বলছিলেন,‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলে আসছে, তারা অটোমেটিক চয়েজ।’
মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ-অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম, ‘এখন এটা নির্ভর করছে সিলেক্টর, কোচ ক্যাপ্টেন— ওদের ওপর। ওরা কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার– এটা ওদের ব্যাপার। কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
