হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে ঢাকাকে উড়িয়ে দিল কুমিল্লা
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৯ ২২:৫৭:০৮
দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করে ঢাকা। শুরুটা ভালো করেছিল তাসকিন আহমেদের দল। নাঈম শেখ ও সাইফ হাসানের অর্ধশতকের উপর ভিত্তি করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে ঢাকা।
জবাবে কুমিল্লার তাওহিদ হৃদয়ের অপরাজিত ১০৮ রানে উপর ভর করে ১ বল বাকি থাকতে জয় পায় লিটন দাসের দল।
