| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রিয়ালে ফিরছেন রোনালদো!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৯ ১৪:২০:২৭
আবারও রিয়ালে ফিরছেন রোনালদো!

ইউরোপিয়ান ফুটবল ছাড়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদো ছড়িয়ে পড়ছেন এশিয়ান ফুটবলে। তিনি ২০২৩ সালের শুরুর দিকে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন। আল-নাসরে যোগ দেওয়ার আগে, রোনালদো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন। এর আগে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে।

রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর প্রায় অর্ধশতক পেরিয়ে গেছে। কিন্তু ক্লাবের ভক্তরা তাকে ছাড়া রিয়ালকে মেনে নিতে পারে না। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত, মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর প্রায় ছয় বছর কেটে গেছে। অবশেষে মাদ্রিদে ফিরবেন পর্তুগিজ তারকা। প্রিয় দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে মাদ্রিদে যাবেন তিনি।

নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারের কয়েকটি আসনের একটি দখল করে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কেউ কেউ তো বলেন, রিয়ালের সর্বকালের সেরা ফুটবলারটিই হলেন সিআর সেভেন।

স্পেন এবং সৌদি আরবের বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, রিয়াল এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার ক্লাব আল নাসরকে আমন্ত্রণ জানিয়েছে মাদ্রিদে এসে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য।

রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে বিপুল অর্থব্যায়ে সংস্কার করা হয়েছে। দর্শক ধারণক্ষমতাও বাড়ানো হয়েছে। করা হয়েছে বেশ দৃষ্টিনন্দন। এই স্টেডিয়ামের উদ্বোধনী দিনেই একটি প্রীতি ম্যাচে রিয়াল মুখোমুখি হতে চায় রোনালদোর আল নাসরের।

এই সংবাদের মূল সূত্র হচ্ছে সৌদি পত্রিকা সাউদ আল সারামি। তাদের কাছ থেকেই সংবাদটি প্রকাশ করেছে মাদ্রিদভিত্তিক সংবাদপত্র মার্কা। যদিও এখনও পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে- চলতি মৌসুম শেষ হলে এবং ২০২৪-২৫ মৌসুম শুরুর আগের সময়টাতেই এই আয়োজন করতে পারে রিয়াল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...