| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

যে কারণে আর টেস্ট খেলতে চান না তাসকিন, জানালেন নিজেই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১০:২৬:৩২
যে কারণে আর টেস্ট খেলতে চান না তাসকিন, জানালেন নিজেই

কিছুদিন আগে জানা গিয়েছিল তাসকিন আহমেদ আর টেস্ট ক্রিকেট খেলতে চান না। পরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস। তিনি বলেন, চন্ডিকা হাথুরুসিংহে দেশে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুরোনো কাঁধের ইনজুরির কথা ভেবে তাসকিন নিজেকে ঢেকে রাখতে চান বলে শুরু থেকেই জানা ছিল। অবশেষে গণমাধ্যমের সামনে এ কথা জানান তিনি। টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে তাসকিন বলেন, "বিশ্বকাপে আমার শেষ এমআরআই করার সময়, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।

তাসকিন আরো বলেন, ‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়। এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’

তবে এই কথার মাঝেই হালকা আভাস দিলেন ভবিষ্যতে আবার ফিরে আসার। বললেন, ‘হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো।’

বিপিএলের পর পরই তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেললেও দুই টেস্টের সিরিজে যে তাকে দেখা যাবে না তা এখন অনেকটা নিশ্চিত। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা অবশ্য বাকি আছে। তারা জানিয়েছে বিপিএলের পরই টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...