| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

আইপিএল মাতানো ক্রিকেটার!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১২:৪৭:০১
আইপিএল মাতানো ক্রিকেটার!

ওয়েস্ট ইন্ডিজের তারকা ফ্যাবিয়ান অ্যালেন একজন তারকা ক্রিকেটার যিনি বিপিএল-পিএসএল-আইপিএল জুড়ে ২১ টি দলের হয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজির এসএ২০ টুর্নামেন্টের সময় ছিনতায়ের শিকার হন। এতে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অ্যালেন এসএ২০ লিগে পার্ল রয়্যালস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। ২৮ বছর বয়সী জনপ্রিয় এই তারকা স্যান্ডটন সান হোটেলে অবস্থান করছিলেন। বাইরে কয়েকজনের অস্ত্রের মুখে তার ব্যক্তিগত জিনিসপত্র ও ব্যাগ ছিনিয়ে নেয়।

পার্ল রয়্যালস এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) দলের সাথে সম্পর্কিত একাধিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ওয়েস্ট ইন্ডিজ়‌ বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, অ্যালেনের কোনও ক্ষতি হয়নি। ক্রিকেটারের সঙ্গে তারা যোগাযোগ করেছে। প্রধান কোচ আন্দ্রে কুলি কথা বলেছেন অ্যালেনের সঙ্গে। লিগে খেলা আর এক ক্যারিবিয়ান ক্রিকেটার ওবেড ম্যাকয়ের সঙ্গেও কথা হয়েছে। আপাতত ভালই আছেন অ্যালেন।

তবে ফ্র্যাঞ্চাইজি দল পার্ল রয়্যালস এমন কোনো ঘটনার কথা স্বীকার করছে না। এসএ টি২০ লিগের মুখপাত্র ঘটনার কথা স্বীকার করলেও জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা এক পুলিশ অফিসারের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই। অ্যালেনের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

উল্লেখ্য, এর আগেও এক ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা হয়েছিল। অ্যালেনের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চাপ বাড়ছে আয়োজকদের উপরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...