টাইগারদের কোচ হতে আবদেন করেছেন দেশি এই সব ক্রিকেটার!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রস্তাবে রাজি নন রঙ্গনা হেরাথ। তবে তার আশায় নতুন কোচের জন্য বিজ্ঞাপন করেনি বিসিবি। তাই এই মুহূর্তে স্পিন কোচ নিয়ে বিসিবির কোনো সমস্যা নেই। তবে শান্ত শরিফুলদের ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি।
একই সঙ্গে আবেদন করেন দেশি-বিদেশি অনেক ক্রিকেটার। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনলাইনে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। জানা গেছে, দুই পদের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের দুই কোচও রয়েছেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ফাস্ট বোলিং কোচ মাহবুবুল আলম (জাকি) এবং ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তুষার ইমরান বোলিং কোচ হওয়ার আবেদন করেছেন।
এছাড়া টাইগারদের পেস বোলিংয়ের দায়িত্ব নিতে আবেদন করেছেন তিন বিদেশি কোচও। যাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। বাকি দুজন নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর। অ্যালান ডোনাল্ড চলে যাওয়ার পর বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের বোলিং কোচ কোরি কলিমোর কাজ করেছেন জাতীয় দলের সঙ্গে।
সাম্প্রতিক সময়ে আপৎকালীন ব্যাটিং কোচের কাজটা চালিয়েছেন হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ ডেভিড হেম্প। তবে জানা গেছে, পূর্ণ মেয়াদে দায়িত্ব নিতে আবেদন করেননি তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন করেছেন স্টুয়ার্ট ল। যিনি এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কিছুদিন কাজ করেছেন, সর্বশেষ করেছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে। ব্যাটিং কোচ হতে আবেদন করা বাকি দুজন এর আগে একই ভূমিকায় কাজ করে যাওয়া সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরা ও ইংল্যান্ডের পল নিক্সন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
