| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল থেকে বিদায় নিবে যে সব বিদেশী তারকা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১২:২৭:২৩
বিপিএল থেকে বিদায় নিবে যে সব বিদেশী তারকা!

মঙ্গলবার শেষ হচ্ছে পাকিস্তানের ক্রিকেট তারকা বাবর আজমের বিপিএল মৌসুম। পিএসএল খেলতে ৭ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে হবে এই ব্যাটসম্যানকে। ওমরজাই ও মোহাম্মদ নবীও বিপিএল ছেড়েছেন। আর তাই বিদেশি ক্রিকেটার সংকটে রংপুর রাইডার্স।

শূন্যতায় শূন্যতা। বিপিএলকে বিদায় জানাতে অপেক্ষা করছেন বাবর আজম। বাবরের যাত্রা শেষ হয় রংপুরে। মঙ্গলবার ঢাকার বিপক্ষে পাকিস্তান স্টারদের ফাইনাল হবে। পিসিবির শর্ত হলো ৭ ফেব্রুয়ারির মধ্যে দেশে থাকতে হবে। আগামী সপ্তাহে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ।

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, আমরা তাকে খুব বেশিই মিস করবো। বাবর আজম আমাদের সঙ্গে সর্বশেষ ম্যাচটা খুব সম্ভবত ৬ তারিখ খেলবে। সে আরও কিছুদিন থাকার চেষ্টা করছে, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা নেই।

বাবর অবশ্য আরও এক ম্যাচ বেশি খেলতে চেয়েছেন। নিজের ইচ্ছার কথা পিসিবিকে জানিয়েছেন এ ওপেনার। কিন্তু সবুজ সংকেত মিলবে সে সম্ভাবনা নেই বললেই চলে।

বিপিএলের ৫ ইনিংসে দুই হাফসেঞ্চুরি; দুশোর বেশি রান করেছেন যুগের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। টানা তিন জয়ের পরও পাক ব্যাটারের অনুপস্থিতি সংকট তৈরি করেছে সাকিব-সোহানদের দলে। বাবরসহ ৫ ক্রিকেটারকে হারাচ্ছে রংপুর। নবী, ওমরযাই এমনকি ব্র‍্যান্ডন কিংও বিদায় জানানোর অপেক্ষায়। একঝাক নতুন তারকার খোঁজে রংপুর। ভ্যান ডার ডুসেন, ইমরান তাহিরের সাথে ডোয়াইন প্রিটোরিয়াস মাতাবেন ঢাকা ও চট্টগ্রাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...