| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাবর আজমের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার দলে নিলো রংপুর!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১১:৫৪:৩৮
বাবর আজমের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার দলে নিলো রংপুর!

চলমান বিপিএল শুরুর আগেই বাবর আজমের নাম ঘোষণা করেছে রংপুর রাইডার্স। রংপুরের আস্থার জবাবও দিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। বাবর এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০৪ রান করেছেন, যা এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান ৫ ম্যাচে ৫১ গড়ে তিনি এই রান করেছেন । কিন্তু এরই মধ্যে তার বিপিএল বিদায়ের পালা এসছে। মূলত বিপিএলে খেলার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ফিরতে হচ্ছে বাবরকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া অনাপত্তি সনদের মেয়াদ শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি।

সে কারণে ঢাকার বিপক্ষে ম্যাচ খেলে আগামীকাল (মঙ্গলবার) পাকিস্তানে ফিরবেন বাবর। এমন একজন ইন-ফর্ম ব্যাটসম্যানকে হারানো রংপুর ফ্র্যাঞ্চাইজির জন্য দুঃসংবাদ। শুধু বাবরই চলে যাবেন না, দলের হতাশা বাড়াচ্ছেন দুই আফগান তারকা আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবীও। তবে দলে আরও তিন ক্রিকেটার যোগ করছে রংপুর। দক্ষিণ আফ্রিকা থেকে তারা নিয়ে আসছেন তিন ক্রিকেট তারকা রসি ভ্যান ডের ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস ও ইমরান তাহির। এছাড়া নিকোলাস পুরানও ২০ ফেব্রুয়ারি রংপুর ডেরায় যোগ দেবেন।

শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের একমাত্র টেস্ট খেলছে আফগানিস্তান। এরপর তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ফলে আন্তর্জাতিক ম্যাচের ডাক পড়েছে ওমরজাই ও নবির। তাই আপাতত তাদেরও আর বিপিএলে দেখা যাবে না। ওমরজাই রংপুরের হয়ে দারুণ পারফর্ম করছিলেন। ৬ ম্যাচে ১৪৭ রানের পাশাপাশি ৫ উইকেটও শিকার করেছেন এই আফগান অলরাউন্ডার।

উল্লেখ্য, বিপিএলের সিলেট পর্ব শেষে দুদিনের বিরতি চলছে। আগামীকাল থেকে ঢাকার মিরপুর গড়াবে বিপিএলের ম্যাচ। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নুরুল হাসানের নেতৃত্বাধীন রংপুর। সিলেট পর্বের খেলা শেষে তিন থেকে এক লাফে তারা এক–নম্বরে ওঠে গেছে। ফলে শীর্ষ দুইয়ে থাকা দু’দল যথাক্রমে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবনমন হয়েছে এক ধাপ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...