| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বলে প্রচণ্ড আঘাত পেয়ে হাসপাতালে লঙ্কান ক্রিকেটার!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৬:৪৭:৫১
বলে প্রচণ্ড আঘাত পেয়ে হাসপাতালে লঙ্কান ক্রিকেটার!

চামিকা গুনাসেকরা তার প্রথম টেস্ট ম্যাচ খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। ব্যাট করার সময় বল লেগে যায় তার হেলমেটে। কলম্বো টেস্টের তৃতীয় দিনে ৪ ফেব্রুয়ারি রবিবার দুর্ঘটনাটি ঘটে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০৭ তম ওভারের ঘটনা। নতুন আফগান খেলোয়াড় নাভিদ জাদরানের হাতে বল ছিল। পতার করা বাউন্সারে ডাক করতে চেয়েছিলেন গুনাসেকারা। কিন্তু বলের বাউন্স কম থাকায় আঘাত হানে তার হেলমেটে।

বলটি তার হেলমেটে এতটাই আঘাত করেছিল যে তা লং স্টপ জোন দিয়ে মাঠের বাইরে চলে যায়। ফলে এই বলে শ্রীলঙ্কাও পায় ৪ রান। গুনাসেকারার আঘাত গুরুতর বলে বিবেচিত হয় এবং ডাক্তাররা একটি কনকশন পরীক্ষা করেন। তবে বড় কোনো সমস্যা হয়নি। ফলে তিনি ব্যাটিং করতে থাকেন।

তবে এরপর ৩ ওভারের মতো খেলা হয়েছে। ১১০তম ওভারে অস্বস্তি অনুভব করেন গুনাসেকারা। ফলে দ্রুত মাঠে ছুটে যান চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসায় স্বস্তি না ফেরায় তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজারের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মাঠ ছাড়ার পর পর্যবেক্ষণের জন্য গুনাসেকারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই পেসারের কনকাশন বদলি হিসেবে কলম্বো টেস্টের বাকি অংশে খেলছেন কাসুন রাজিথা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...