| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এ-মাসেই মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১০:৩০:৩১
এ-মাসেই মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা!

দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা শেষবার ২০২৩ সালের নভেম্বরে দেখা হয়েছিল৷ শেষবার দুটি দল মুখোমুখি হয়েছিল ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের সময়, যেখানে আর্জেন্টিনা ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল৷ এছাড়াও এ বছর সুপার ক্লাসিকো হবে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে। এবার অবশ্য জাতীয় দলে থাকবে না দুই দলের অনূর্ধ্ব ২৩ দলের মধ্যে।

প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইপর্ব চলছে৷ দুটি লাতিন আমেরিকার শক্তিশালি আর্জেন্টিনা এবং ব্রাজিল ইতিমধ্যেই দ্বিতীয় বাছাই পর্বের জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করেছে৷ গ্রুপ ওয়ানে ব্রাজিল এবং গ্রুপ টুতে আর্জেন্টিনা জিতেছে।

অলিম্পিক গেমসের নিয়ম অনুযায়ী লাতিন আমেরিকা থেকে দুটি দল অংশ নিতে পারে। দুই দল কারা হবে তা নির্ধারণ করতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে লাতিন অঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচগুলো ইতিমধ্যেই শেষ। চারটি দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে ভেনেজুয়েলা এবং ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে যোগ দেয় প্যারাগুয়ে।

এ চারটি দল বাছাইপর্বের চূড়ান্ত পর্বে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষে থাকা দু’দলই পাবে প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ যেটি মাঠে গড়াবে চলতি বছরের জুলাইতে।

বাছাইয়ের চূড়ান্ত পর্বে আগামী ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে, ব্রাজিল ৫ ফেব্রুয়ারি প্যারাগুয়ে ও ৮ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার মুখোমুখি হবে। আর ১১ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবারের মতো সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ভেনিজুয়েলার কারাকাসে হবে ম্যাচটি।

প্রসঙ্গত, বাছাইপর্ব শেষে আর্জেন্টিনা যদি ২০২৪ অলিম্পিকে জায়গা পায় তাহলে বিশ্বকাপজীয় লিওনেল মেসি ও অ্যাঞ্জেলো ডি মারিয়াকে নিয়েই প্যারিসে যাবে আর্জেন্টিনা। ২০০৮ সালে আর্জেন্টিনাকে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জেতানো দুই তারকা ১৬ বছর পর আবার খেলবেন গ্রেটেস্ট শো অন আর্থে। তবে সেই লক্ষ্যে তাদের পেরুতে হবে বাছাইপর্বের বাঁধা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...