| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

শোয়েব মালিককে নিয়ে মাঠে বরিশাল, ১০ ওভারে শেষে স্কোর-

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১৪:১১:১৯
শোয়েব মালিককে নিয়ে মাঠে বরিশাল, ১০ ওভারে শেষে স্কোর-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের আজ শেষ দিন। দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও খুলনা টাইগাররা মুখোমুখি হয়েছিল। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাদের ডাকে প্রথমে ব্যাট করবে এনামুল হক বিজয়ের খুলনা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শুরু হয়েছে বরিশাল ও খুলনার মধ্যকার ম্যাচ টি। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত খুলনা ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে।

চলমান বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা। অন্যদিকে তামিমের বরিশাল পাঁচ ম্যাচে জিতেছে মাত্র দুইটি। আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বরিশাল। আর খুলনার লক্ষ্য থাকবে জয়ের ধারা ধরে রাখা।

আজকের ম্যাচে দুই দলই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বরিশাল নেমেছে দুই পরিবর্তন নিয়ে। তাদের দলে ফিরেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও নির্ভরযোগ্য স্পিনার তাইজুল ইসলাম। এদিকে খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন এভিন লুইস। তার জায়গায় দলে এসেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...