| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হৃদয়ের ঝোড়ো ব্যাটে বড় জয়ে কুমিল্লা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০২ ২২:১৩:০২
হৃদয়ের ঝোড়ো ব্যাটে বড় জয়ে কুমিল্লা!

বিপিএলের দশম আসরে সবচেয়ে কম রানের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। মাত্র ৭২ রানেই অলআউট হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাজটা সহজ করে দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপরও অবশ্য শুরুটা সহজ ছিল না বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লার। ধারাবাহিকভাবে ব্যর্থ অধিনায়ক লিটন দাস, তার সঙ্গে ছিল দ্রুত দুই উইকেটের পতন।

এরপর তাওহীদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে কুমিল্লা ৬৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের সর্বনিম্ন রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল চট্টগ্রাম। যা বিপিএলেও তাদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। চলতি আসরজুড়ে ধারাবাহিক পারফর্ম করলেও, এদিন ব্যর্থ ছিলেন চট্টগ্রামের ব্যাটাররা। অবশ্য এতে অবদান রয়েছে বাঁ-হাতে ঘূর্ণি দেখানো স্পিনার তানভীর ইসলামের।

মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরাও হয়েছেন। রানতাড়ায় শুরুটা সাবধানী ছিল কুমিল্লার। প্রথম ৩ ওভারে তারা ১২ রান তোলে। এরপরই ফেরেন অধিনায়ক লিটন। টানা রানখরার বৃত্তে আটকে থাকা এই ওপেনার আজও মাত্র ২ রানে (৯ বল) আউট।

মিডিয়াম পেসার বিলাল খানের বলে তিনি তানজিদ তামিমকে ক্যাচ দিয়েছেন। তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কনও ফেরেন মাত্র ৫ রানে। ফলে ছোট পুঁজির সামনেও কুমিল্লা কিছুটা চাপ অনুভব করতে থাকে। সেই চাপ সামাল দিয়েছেন হৃদয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...