| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাশরাফির এই মন্ত্রে ম্যাচ জিতেছে মিঠুন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০২ ২০:১৯:০০
মাশরাফির এই মন্ত্রে ম্যাচ জিতেছে মিঠুন!

চলতি প্রিমিয়ার লিগে মাশরাফির খেলার সম্ভাবনা নেই! জাতীয় সংসদের হুইপের দায়িত্বের কারণে ম্যাচে অংশ নিতে পারছেন না সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। এরপর দলের অধিনায়ক নিযুক্ত হন মোহাম্মদ মিঠুন। আজ (শুক্রবার) মিঠুনের অধিনায়কত্ব পেয়ে প্রথমবারের মতো ৫৯ রানে জিতেছে সিলেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, মাশরাফি ভাই এখনো আমাদের অধিনায়ক। তার অনুপস্থিতিতে আমি এই দায়িত্ব পালন করি। আমাদের দলের যা করা দরকার তার সব কিছুতেই তিনি জড়িত। এ নিয়ে সকালেও আলোচনা হয়েছে। আপনি জানেন যে তিনি তার ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারবেন না।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে এমন অনেকে আছেন, তাদের যে অবদান এটা শুধু একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট দিয়ে বিচার করতে পারবেন না। বাংলাদেশের ক্রিকেটে উনাদের অনেক অবদান। আমাদের সবার উচিৎ, যারা বাংলাদেশের ক্রিকেটে অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান রাখা।’

আগের ম্যাচগুলোয় হারের জন্য ভাগ্যকে দুষছেন সিলেটের এই নতুন অধিনায়ক, ‘আমার যেমন জেতার ইচ্ছা ছিল, মাশরাফি ভাইয়েরও একই চাওয়া ছিল। উনি উনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। আমরা গ্যারান্টি দিয়ে জিততে পারব না। শুধু প্রক্রিয়াটা ঠিক রাখতে পারব। দলের বোঝাপড়া ও পরিবেশ ঠিক রাখতে পারব। আমরা সেটাই চেষ্টা করছি। ভাগ্যেরও অনেক বিষয় আছে।’

বিপিএলের ষষ্ঠ ম্যাচে এসে আজ নিজেদের প্রথম জয় পেল সিলেট। এদিন আগে ব্যাট করা দলটি মিঠুনের ব্যাটে ভর করে ১৪৩ রানের লক্ষ্য দাঁড় করায়। যার জবাবে দুর্দান্ত ঢাকা নির্ধারিত ওভারে তুলতে পারে ১২৭ রান। ব্যাটিং ব্যর্থতায় ঢাকা ১৫ রানে হেরেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...