ভারত-ইংল্যান্ড টেস্টে বিরল ঘটনা, ৭৫ বছরে এই প্রথম
শুরু হয়েছে ইংল্যান্ড ও ভারতের দ্বিতীয় টেস্ট। আজ সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বড় সংগ্রহের আভাস দিচ্ছে স্বাগতিক ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেটে আড়াই শ’ ছাড়িয়েছে তারা। সেঞ্চুরি করেছেন ওপেনার যাশাভি যশওয়াল। অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে গেছেন স্রেফ ১৪ রান করে। এই টেস্টে নেই বিরাট কোহলি। তাতেই বিরল এক ঘটনার সাক্ষ্যি হলো বিশাখাপত্মম।
ঘরের মাঠে প্রতিপক্ষের একজনের চেয়ে কম রান হলো সম্মিলিত ভারতের। এমন ঘটনা ৭৫ বছরের মধ্যে প্রথম। জো রুটের একা যা রান, তা গোটা ভারতের একাদশের চেয়েও বেশি! টেস্ট সংস্করণে রুট ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই টেস্ট তিনি খেলতে নেমেছেন ১১ হাজার ৪৪৭ রান নিয়ে। সেখানে ভারতের ১১ জনের রানের যোগ ফল ১০ হাজার ৩৩৬! নিজেদের মাঠে সবশেষ এমনটা ভারত দেখেছিল ১৯৪৮ সালে; দিল্লি টেস্টে। তবে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের চেয়ে পুরো দলের রানের কম, এমনটা সবমিলিয়ে পাঞ্চমবার দেখা গেছে ভারতে। প্রথমবার ১৯৩৩ সালে; মুম্বাই টেস্টে। এরপর ১৯৩৪ সালে কলকাতা ও চেন্নাই টেস্টে বিরল এই দৃশ্য দেখা হেছে।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সেইসব দিন ফিরিয়ে এনেছে। এতো বড় ব্যবধানের কারণ কোহলির অনুপস্থিতি। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। টেস্টে তার রান ৮ হাজার ৮৪৮। যা নিয়মিত খেলা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। ইনজুরির কারণে এই টেস্টে নেই লোকেশ রাহুলও। দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার রান ২ হাজার ৮৬৩। টেস্ট ক্রিকেটের রুটের সেঞ্চুরি ৩০টি। ভারতের পুরো একাদশের সেঞ্চুরি ১৯টি। দলের সর্বোচ্চ ১০টি শতকের মালিক অধিনায়ক রোহিত। রবিচন্দ্রন অশ্বিন পাঁচটি শতক হাঁকিয়েছেন। ভারতের বর্তমান একাদশে সর্বোচ্চ রান রোহিতের। ৩ হাজার ৮০০ রান নিয়ে এই টেস্ট খেলতে নেমেছেন তিনি। অশ্বিন খেলতে নেমেছেন নামের পাশে ৩ হাজার ২২২ রান নিয়ে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
