| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আরো একবার, সাগর কণিকায় তীরে এসে তরী ডুবল বাংলাদেশের!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০২ ১৫:০১:৫১
আরো একবার, সাগর কণিকায় তীরে এসে তরী ডুবল বাংলাদেশের!

দুই ওপেনারের ব্যাটে শ্রীলঙ্কা শুরুটা দারুণ করে। বাকি ব্যাটসম্যানরা তাদের গড়ে তোলা ভিতের অপর প্রান্তে দ্রুত রান তুলে নেন। তাই শ্রীলঙ্কার মেয়েরা বড় সংগ্রহ গড়েছে। শিরোপা জিততে বাংলাদেশের ব্যাটসম্যানদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি), শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল টস জিতে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করেছে। ফলে শ্রীলংকা ৩৬ রানের জয় পেয়েছে।

এর আগে শ্রীলঙ্গার দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৪ রান। নতুন বলে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি তারা। শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনেই। ইনিংসের ১৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। বিহাঙ্গাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৪৯ রান।

দারুণ ব্যাটিং করলেও নিশ্চিয়ই তার হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকবে! বিহাঙ্গা না পারলেও আরেক ওপেনার পর্না ঠিকই ফিফটির দেখা পেয়েছেন। তিনি শেষ পর্যন্ত ৫৭ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। ভিশমি গুনারত্নে তিনে নেমে করেছেন ১৩ বলে ১৪ রান। সবমিলিয়ে বড় সংগ্রহই গড়ে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া, নিশি ও জান্নাতুল মাওয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...