| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও মাঠে ফিরছেন আশরাফুল খেলবেন টুর্নামেন্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৭:৩৫:০০
আবারও মাঠে ফিরছেন আশরাফুল খেলবেন টুর্নামেন্ট

ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে যোগ হলো আরেকটি টুর্নামেন্ট। দুবাইতে গ্লোবাল স্পোর্টস গ্রুপ প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করবে। এশিয়ান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের নাম এশিয়ান লিজেন্ড লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টটি মূলত এশিয়ার সাবেক ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হবে।

টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ (৩১ জানুয়ারি) ভারতের নয়াদিল্লিতে। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যেই দেশ ছেড়েছেন আশরাফুল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার।

একটি স্ট্যাটাসে নিজের ছবি ও একটি আমন্ত্রণ পত্রের ছবি প্রকাশ করেন বাংলাদেশের জার্সিতে ২৬১ ম্যাচ খেলা আশরাফুল। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটি মন্তব্য করেন আশরাফুল।

আশরাফুলের মতে আনফিট মাশরাফিকে খেলানোয় বিপিএলের মান নষ্ট করা হচ্ছে। এমন মন্তব্যের পর আশরাফুলকে নিয়ে চলছে আলোচনার ঝড়। এর মধ্যেই সুখবর পেলেন আশরাফুল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...