| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট চেয়ারম্যান পদ নিয়ে নাটক!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৩:১৫:২৬
পাকিস্তান ক্রিকেট চেয়ারম্যান পদ নিয়ে নাটক!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ যেন মিউজিক্যাল চেয়ার শো। নাজাম শেঠি, রমিজ রাজা, জাকা আশরাফের মত নামগুলো পিসিবি সভাপতির চেয়ারে বসেছে এক বছরের মধ্যেই। বর্তমানে সেখানে আছেন শাহ খাওয়ার। যদিও এটি অন্তর্বর্তীকালীন নিয়োগ। মূলত নতুন চেয়ারম্যান নিয়োগই তার দায়িত্ব। শাহ খাওয়ারের আগে জাকা আশরাফকেও নিয়োগ দেওয়া হয়েছিল একই নিয়মে। তবে লম্বা সময় পার করে দিলেও সেই নির্বাচন আয়োজন করতে পারেননি তিনি।

এরপরই এক মাসের জন্য শাহ খাওয়ারকে নিয়োগ দেওয়া হয়। সেই লক্ষ্যেই আগামী ৬ ফেব্রুয়ারি পিসিবির গভর্নিং বডির বৈঠক দেখেছেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান। সেদিনই নির্বাচিত হতে পারেন নতুন পিসিবি প্রধান। এর আগে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল— পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভি তিন বছর মেয়াদে পিসিবির চেয়ারম্যান হতে পারেন। তিনি বর্তমানে পিসিবির গভর্নিং বডির একজন সদস্য।

আগামী ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর ঠিক দুদিন আগেই হবে পিসিবি’র প্রেসিডেন্ট নির্বাচন। তবে এদের মধ্যে মহসিন নাকভিই এগিয়ে আছেন। গঠনতন্ত্র অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি একইসঙ্গে পিসিবির চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করেন, তিনিই দুজন প্রার্থী ঠিক করে দেন। সেখান থেকেই বেছে নেওয়া হবে পরের প্রেসিডেন্ট। চলতি বছর এই মনোনয়ন পেয়েছেন মহসিন নাকভি এবং মুস্তফা রামদি। এদের দুজনেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের গভর্নিং বডির সদস্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...