টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক যে, সাকিবের অবস্থান যেখানে
ওয়ানডে ক্রিকেটে কে সর্বোচ্চ উইকেট শিকারী তা প্রায় সবাই জানেন। কিংবদন্তি শ্রীলঙ্কার পেসার মুত্তিয়া মুরালিধরন ৫০ ওভারের ক্রিকেট ম্যাচে ৫৩৪ উইকেট নিয়ে তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তানি ওয়াসিম আকরাম। ২০ বছর আগে ক্রিকেট ছেড়ে দেওয়া এই খেলোয়াড়ের উইকেট সংখ্যা ৫০২ মুরালি এবং ওয়াসিম দুজনেই অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন।
অনেকেই ভাবছেন যে বর্তমানে খেলার মধ্যে কে সেরা ওডিআই উইকেট শিকারী। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান সবচেয়ে বেশি উইকেট নেওয়া ওয়ানডে বোলার। এই টাইগার অলরাউন্ডার ২৪১ ইনিংসে ৩১৭ উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ১২১ ইনিংসে ২৩৬ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
ওয়ানডের মতো টেস্টেও সর্বোচ্চ উইকেটশিকারির নাম মুরালিধরন। তিনি নিয়েছেন ৮০০ উইকেট। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের। ৬৯০টি উইকেটের মালিক এই ইংলিশ পেসার।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এই পেসারের উইকেট ১৫৭টি। কিছুদিন আগেই প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার ১৪০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ১৩২ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে আছেন ইশ সোধি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
