| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের বিপক্ষে রোনালদো খেলবেন কিনা জানাল আল-নাসর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ৩১ ২১:৪৮:০১
মেসিদের বিপক্ষে রোনালদো খেলবেন কিনা জানাল আল-নাসর

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের দুই বিখ্যাত প্রতিদ্বন্দ্বী। দুজনকে আর মুখোমুখি দেখার সুযোগ নেই ভক্তদের। ইউরোপ ছেড়ে যাওয়া মেসি ও রোনালদোর মুখোমুখি হতে হলে প্রীতি ম্যাচের মতো আয়োজনের জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে একটি ম্যাচে আগামীকাল (১ ফেব্রুয়ারি, বাংলাদেশ সময়) মুখোমুখি হবে ইন্টার মিয়ামি ও আল-নাসর। তবে ম্যাচে উপস্থিত থাকবেন না পর্তুগিজ আল-নাসর তারকা।

ফুটবল ভক্তদের জন্য এই বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আপনি এই দুঃসংবাদটি শুনেছেন। ইনজুরিতে পড়া রোনালদোর ম্যাচে অংশগ্রহণ নিয়ে আগে থেকেই জল্পনা ছিল। এমনটাই জানিয়েছেন আল-নাসর কোচ লুইস কাস্ত্রো। তিনি নিশ্চিত করেছেন যে ইনজুরি থেকে পুনর্বাসনের কারণে মেসি সুয়ারেজের বিপক্ষে খেলবেন না রোনালদো।

আগে থেকেই পায়ের পেশির চোটে ভুগছেন সিআরসেভেন। ধারণা করা হচ্ছিল— তারা এই চোট সারিয়ে মাঠে ফিরতে দুই সপ্তাহ লাগতে পারে। যে কারণে চীনে আল-নাসরের পূর্বনির্ধারিত ম্যাচও বাতিল করা হয়েছে। অথচ সেই ম্যাচকে ঘিরে এশিয়ান দেশটিতে ব্যাপক উন্মাদনা দেখা যায়। তবে মাচ বাতিল হওয়ায় সেখানকার ফুটবলভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রোনালদো।

রোনালদোর ইনজুরি নিয়ে আল-নাসর কোচ লুইস কাস্ত্রো, ‘দলে যোগ দেওয়ার আগে চোট পুনর্বাসনের শেষ ধাপে আছে রোনালদো। সে দলীয় অনুশীলনে ফিরতে পারবে কিনা সেটি আগামী কয়েকদিনের ভেতর জানা যাবে। তবে আগামীকালের ম্যাচে সে থাকছে না।’

গত ৩০ ডিসেম্বরের পর আল-নাসর এখন পর্যন্ত নতুন বছরের মাঠে নামেনি। ফলে তাদের বছরের শুরুটা হচ্ছে মেসিদের বিপক্ষে ম্যাচ দিয়ে। সর্বশেষ ম্যাচে সৌদি চ্যাম্পিয়নশিপে তারা আল-তায়ুনকে হারিয়েছিল ৪-১ গোলে হারিয়েছিল। কাতারে চলমান এশিয়ান কাপে কারণে বর্তমানে সৌদি ন্যাশনাল লিগে বিরতি চলছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ফুটবলের আনুষ্ঠানিক বছর শুরু করবে রোনালদোর দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ আল ফেইহা, তিনদিন পর সৌদি চ্যাম্পিয়নশিপে আল-নাসর আতিথ্য দেবে আল-ফাতেহকে।

অন্যদিকে, বছরের শুরুটা ভালো হয়নি আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির। যদিও ম্যাচগুলো হয়েছে প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে বসেছেন মেসি-সুয়ারেজরা। এরপর তাদের সৌদি অভিযানও হার দিয়ে শুরু হয়েছে। নেইমারবিহীন আল-হিলালের কাছে গত সোমবার ৪-৩ গোলে হেরেছে মায়ামি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...