| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং না করলেও সাকিবকে মাঠে চাওয়ার কারন জানালেন সোহান!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ৩০ ১৯:৩৮:৫২
ব্যাটিং না করলেও সাকিবকে মাঠে চাওয়ার কারন জানালেন সোহান!

সাকিব আল হাসানকে নিয়ে নানা প্রশ্ন আছেই। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান হাসিমুখে বলেন, “সাকিব ভাইকে সামনের সংবাদ সম্মেলনে আনার চেষ্টা করব।

অধিনায়ক হাসছেন নাকি রাগ করছেন তা নিয়ে প্রশ্ন উঠছে এটাই স্বাভাবিক। সাকিব দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। কোন সমাধান নেই। অনুশীলনে ব্যাট করলেও ম্যাচ চলাকালীন ব্যাট করেননি। তবে মাঠে সাকিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সোহান।

তিনি বলেন, দেখুন, সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। তিনি এখনও একজন অলরাউন্ডার। কিন্তু তিনি চোখের সমস্যায় ভুগছেন। তবে আমি মনে করি মাঠে তার উপস্থিতি আমাদের দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

আগের ম্যাচে রংপুরের ৯ ব্যাটার আউট হলেও উইকেটে আসেননি সাকিব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও সাত উইকেট হারিয়ে আসেননি। তবে এদিন দ্বিতীয় ব্যাটার হিসেবে বাবর আজম আউট হওয়ার পরই হেলমেট পরে তৈরি ছিলেন সাকিব। কেন?

এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘পরিকল্পনা ওই রকম ছিল আমাদের যদি দুইটা দ্রুত উইকেট হয় তাহলে সাকিব ভাইকে নামাতে হতো। আসলে লেফট- রাইট কম্বিনেশনের জন্য এই পরিকল্পনাটা করা হয়েছিল। ’

‘আমার কাছে মনে হয় যে, অনুশীলন করছেন। নিজে নিজেও অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরো দমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পারব। ’

রংপুরের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২৮ রান দরকার ছিল কুমিল্লার। এমন সময় শেষ ওভার করতে আসেন সাকিব। এ পরিকল্পনা আগে থেকেই করা ছিল বলে জানান সোহান। সাকিব শেষ ওভারে এসে দিয়েছেন ২০ রান। যদি রান কম দরকার হতো, তাহলেও কী আসতেন সাকিব?

সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে, সিচুয়েশন অনুযায়ী, যেহেতু লেফট-রাইট কম্বিনেশন ছিল, তখন আমরা সিদ্ধান্ত নিতাম। এটাই আমাদের পরিকল্পনা ছিল সাকিব বা শেখ মাহেদী যে কেউ শেষ ওভার করবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...