| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সানজিদার অভিষেক ম্যাচেই হোচট খেলো ইস্ট বেঙ্গল!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ৩০ ১৭:৩০:৫৮
সানজিদার অভিষেক ম্যাচেই হোচট খেলো ইস্ট বেঙ্গল!

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের সাথে বাংলাদেশের খুবই উষ্ণ সম্পর্ক রয়েছে। এতে নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অন্যতম তারকা সানজিদা আক্তার। আজ (মঙ্গলবার) তিনি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলেছেন।

নিজেদের প্রথম নারী বিদেশি ফুটবলার সানজিদা আক্তারকে দশ নম্বর জার্সি দিয়েছে ইস্ট বেঙ্গল। ওড়িষার বিপক্ষে তিনি আজ পুরো ম্যাচই খেলেছেন। ইস্ট বেঙ্গল দলটি অবশ্য খুব শক্তিশালী নয়। ভারতের জাতীয় নারী ফুটবল দলের কেউ নেই ইস্ট বেঙ্গলে। দলটিতে সানজিদার অভিষেক হয়েছে ড্র’য়ের মাধ্যমে। ইস্ট বেঙ্গলের মাঠে ওড়িষা এফসি’র বিপক্ষে গোল করতে পারেননি সানজিদারা।

বাংলাদেশের এই তারকা গোলের কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি তাদের। এদিকে, ম্যাচের ৮৭ মিনিটে খানিকটা ব্যাথা পেয়েছেন বাংলাদেশের এই ফুটবলার। প্রতিপক্ষের সীমানায় একটি থ্রো-ইন পায় ইস্ট বেঙ্গল। সেই থ্রো ইন থেকে বল দখলের লড়াইয়ের সময় পড়ে যান সানজিদা। প্রতিপক্ষের ফুটবলাররাও ভারসাম্য হারান।

প্রতিপক্ষের ফুটবলারের বুট সানজিদার মাথায় লাগলে আহত হন তিনি। পরে ডাগআউট থেকে দৌড়ে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ম্যাচের বাকি সময় খেলেছেন এই ফুটবলার। সানজিদার পরের ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক স্টার্টের বিপক্ষে। ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টায় ইস্ট বেঙ্গলের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

৬ ম্যাচ শেষে ওড়িষা এফসি ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সানজিদার দল এক ম্যাচ বেশি খেললেও পয়েন্ট মাত্র ৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত দলের মধ্যে ৬। সাবিনার কিক স্টার্ট ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...