কয়েক ঘণ্টার ব্যবধানে শীর্ষস্থান উদ্ধার করলো খুলনা
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৯ ২১:৫৫:৫৩
বিকেলে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে খুলনা টাইগার্সকে পেছনে ফেলে শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কয়েক ঘণ্টার মধ্যেই টাইগাররা তাদের হারানো জায়গা ফিরে পেয়েছে। ঢাকাকে ১০ উইকেটে হারিয়ে খুলনা আবারও ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা। দলের পক্ষে ২১ বলে ৪১ রান করেন নাঈম শেখ। জবাবে খুলনা ১৪.৪ বলে কোনো উইকেট না হারিয়ে বিজয় বন্দরে পৌঁছে যায়।
