| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত হলো সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ, দেখে নিন ম্যাচসূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৯ ১০:১৬:৪১
চূড়ান্ত হলো সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ, দেখে নিন ম্যাচসূচি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪-এর প্রথম পর্ব শেষ হয়েছে। টিম বাংলাদেশ ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই আগামী ম্যাচগুলোতে মাঠে নামবে টাইগার যুব দল, তবে কাজটা সহজ হবে না বাংলাদেশের জন্য।

এবারের যুব বিশ্বকাপের ফরম্যাটের অধীনে, ১৬ টি অংশগ্রহণকারী দলের মধ্যে ১২ টি সুপার সিক্সে পৌঁছেছে। দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিটি গ্রুপে ৬টি দল, যেখানে প্রথম গ্রুপে রয়েছে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপে ছয়টি করে দল থাকলে প্রতিটি দল সুপার সিক্সে দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ ওয়ানে থাকা বাংলাদেশ সুপার সিক্সে লড়বে পাকিস্তান ও নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে।

সুপার সিক্সে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্লুমফন্টেইন ও বেনোনিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...