| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হারের পর যাদের দোষারোপ করলেন রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৮ ২৩:১৪:৪৮
হারের পর যাদের দোষারোপ করলেন রোহিত

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ২৮ রানের জয়ের পর ব্যাটসম্যানদের দোষারোপ করেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের মতে, তার দল জয়ের সাহস দেখাতে পারেনি। ব্যাটসম্যানদের নিয়েও খুশি নন রোহিত।

ম্যাচ শেষে রোহিতকে প্রশ্ন করা হয় হারের কারণ কী? জবাবে ভারতীয় অধিনায়ক বলেছেন: “কোন একক কারণ বলা কঠিন। আমরা ১৯০ রানের লিড পেয়েছি। আমি শনিবার পর্যন্ত খেলায় ছিলাম। কিন্তু ম্যাচ জেতার সাহস দেখাতে পারিনি। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করলেও আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে।

ইংল্যান্ডের জয়ের নেপথ্যে বড় কারণ অলি পোপ। ইংরেজ ব্যাটার ১৯৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। রোহিতও তাঁর প্রশংসা করেন। ভারত অধিনায়ক বলেন, “ভারতের মাটিতে বিদেশি ক্রিকেটারদের খেলা অন্যতম সেরা ইনিংস। আমরা একটা সময় পর্যন্ত ম্যাচে ছিলাম। কিন্তু পোপের ইনিংসের পর খেলা ঘুরে যায়। আমাদের বোলারেরা ভাল বল করেছে। ঠিক জায়গায় বল রাখছিল। কিন্তু পোপ অসাধারণ খেলল।”

নিজেদের পাতা ফাঁদেই পা দিল ভারত, হার্টলিতে হৃদয় ভাঙল রোহিতদের, সিরিজ় শুরু ২৮ রানে হার দিয়েপাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ হেরে গেল ভারত। আরও চারটি ম্যাচ বাকি। রোহিত বলেন, “দল হিসাবে আমরা ব্যর্থ। ব্যাটারেরা ব্যর্থ। আমি চেয়েছিলাম খেলাটা পঞ্চম দিনে যাক। ৩০ রান মতো বাকি ছিল। আমরা জিততেও পারতাম।”

ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২৪৬ রান। জবাবে ভারত করে ৪৩৬ রান তুলে চাপে ফেলে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু পোপের দাপটে ইংল্যান্ড তোলে ৪৩৬ রান। ভারতের সামনে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য রেখেছিলেন বেন স্টোকসেরা। সেই রান তুলতে নেমে ভারতের ব্যাটারদের উপর শাসন করেন অভিষেক ম্যাচ খেলতে নামা টম হার্টলি। একাই ৭ উইকেট তুলে নেন তিনি। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২০২ রানে।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি থেকে। সেই ম্যাচ হবে বিশাখাপত্তনমে। বাকি টেস্টগুলি রাজকোট, রাঁচী এবং ধর্মশালাতে। পাঁচ টেস্টের লম্বা সিরিজ়ে ফিরে আসার সুযোগ পাবেন রোহিতেরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...