| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভিএআরে ভুল ৩৫ দিন পর পুনরায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৮ ১০:৪১:৩৯
ভিএআরে ভুল ৩৫ দিন পর পুনরায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত

ফিফার ফাউল কমাতে VAR প্রযুক্তি চালু করেছে। পাশাপাশি মাঠে রেফারিদের ওপর থেকে চাপ কমাতে। শুরুতে এর জনপ্রিয়তা ও কার্যকারিতা থাকলেও ফুটবল খেলোয়াড় ও কোচরা দিনের পর দিন এতে আসক্ত হয়ে পড়ছেন। এই বিষয়ে প্রায়ই রাগ, উত্তাপ এবং অভিযোগ উত্থাপিত হয়। এবার একটি VAR ত্রুটি ধরা পড়েছে। তাই ম্যাচের ৩৫ দিন পর আবারও ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আশ্চর্যজনক হলেও সত্য। এমনই ঘটনা ঘটেছে বেলজিয়াম পেশাদার লিগে। এটি ইএসপিএন দ্বারা নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ২৩ ডিসেম্বরে বেলজিয়ান প্রো লিগে আন্ডারলেখটের বিপক্ষে মুখোমুখি হয়েছিল হেঙ্ক এফসি। যেখানে ২-১ গোলে ম্যাচ হারে হেঙ্ক। এরপর ওই ম্যাচের পেনাল্টি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করে ক্লাবটি। সেই আবেদন খতিয়ে দেখার পর ভিএআর এ ভুল ধরা পড়ায় বেলজিয়ামের পেশাদার ফুটবলের ডিসিপ্লিনারি কাউন্সিল ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

সেই ম্যাচে হেঙ্কের ব্রায়ান হেইনেনের নেয়া পেনাল্টি গোলরক্ষক রুখে দেয়ার পর ইরা সোর ফিরতি শটে গোল করেন। কিন্তু ভিএআর দেখে সোর পেনাল্টি অঞ্চলের ভেতরের দিকে ছিলেন বলে গোল বাতিল করেন রেফারি।

ম্যাচ শেষে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে হেঙ্ক। রিপ্লেতে দেখা যায় স্পট কিক নেয়ার সময় আন্ডারলেখটের দুজন খেলোয়াড় ডি বক্সের ভেতরে ছিলেন। ফলে বেলজিয়ামের ডিসিপ্লিনারি কাউন্সিল ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হেঙ্ক।

এই মুহূর্তে বেলজিয়ান লিগের পয়েন্ট টেবিলে হেঙ্ক পঞ্চম স্থানে রয়েছে। রেকর্ড ৩৪ বারের লিগ চ্যাম্পিয়ন আন্ডারলেখট আছে দ্বিতীয় স্থানে। ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত হলেও কবে ম্যাচটি অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও।

উল্লেখ্য, কদিন আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ভিএআর প্রযুক্তি নিয়ে বিরক্তি জানিয়ে এভারটন কোচ শন ডাইস বলেছিলেন, ভিএআর তার ধৈর্য্যর পরীক্ষা নিচ্ছে। সম্প্রতি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর আলমেরিয়া কোচ ও খেলোয়াড়েরা রেফারিং ও ভিএআর নিয়ে তীব্র ক্ষোভ জানান। ‘ডাকাতি’র শিকার হওয়ার মতো গুরুতর অভিযোগ করেন তারা। এই প্রযুক্তি নিয়ে ক্ষোভ আড়াল করেননি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসসহ আরও অনেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...